Skip to main content

Posts

Showing posts from June, 2021

গার্মেন্টস শিল্পের জানা অজানা তথ্য

গার্মেন্টস শিল্পের জানা অজানা বাংলাদেশের বৃহত্তম উৎপাদনমুখী খাত হলো গার্মেন্টস বা তৈরি পোশাক খাত। রপ্তানির দিক থেকে শীর্ষে অবস্থান করছে এটি। আমাদের প্রাত্যহিক জীবনে গার্মেন্টস পণ্যের যেমন প্রয়োজন রয়েছে তেমনই এর প্রতি রয়েছে আবেগ এবং কৌতূহল। গার্মেন্টসকেন্দ্রিক বহু শব্দ, বাক্য বা কথা আমরা শুনে থাকি। কিন্তু সবকিছু আমরা হয়ত বুঝে ওঠতে পারি না। কারণ, প্রতিটা সেক্টরের রয়েছে নিজস্ব কিছু বহুল ব্যবহৃত শব্দ ও বাক্য, যা বাইরের থেকে শোনা যায় কিন্তু সব শব্দের মানে ঠিক বুঝা যায় না। একমাত্র যারা সে সেক্টরের সাথে প্রত্যক্ষভাবে জড়িত তারাই শুধু সেসব শব্দ বা বাক্য সহজেই বুঝতে পারেন। আজ আমরা জানব গার্মেন্টসকেন্দ্রিক কিছু পরিচিত-অপরিচিত শব্দ ও বাক্য সম্পর্কে। যা জানলে এ শিল্পের অনেককিছুই বুঝা সহজ হয়ে যাবে। গার্মেন্টসে মার্চেন্ডাইজ বা মার্চেন্ডাইজার শব্দটি অনেক ব্যবহৃত হয়। তবে এর অর্থ ডিকশনারি না ঘাঁটলে সাধারণ মানুষের বুঝা কঠিন। এর অর্থ খুবই সহজ একটি শব্দ। মার্চেন্ডাইজ শব্দের অর্থ ক্রয়-বিক্রয়। আর মার্চেন্ডাইজার অর্থ ক্রয়-বিক্রয়কারী। মার্চেন্ডাইজিং মানে হলো আয়ের উদ্দেশ্যে পণ্য কিনে আবার তা বিক্রি করা। একজন ...