Skip to main content

গার্মেন্টস শিল্পের জানা অজানা তথ্য


গার্মেন্টস শিল্পের জানা অজানা বাংলাদেশের বৃহত্তম উৎপাদনমুখী খাত হলো গার্মেন্টস বা তৈরি পোশাক খাত। রপ্তানির দিক থেকে শীর্ষে অবস্থান করছে এটি। আমাদের প্রাত্যহিক জীবনে গার্মেন্টস পণ্যের যেমন প্রয়োজন রয়েছে তেমনই এর প্রতি রয়েছে আবেগ এবং কৌতূহল। গার্মেন্টসকেন্দ্রিক বহু শব্দ, বাক্য বা কথা আমরা শুনে থাকি। কিন্তু সবকিছু আমরা হয়ত বুঝে ওঠতে পারি না। কারণ, প্রতিটা সেক্টরের রয়েছে নিজস্ব কিছু বহুল ব্যবহৃত শব্দ ও বাক্য, যা বাইরের থেকে শোনা যায় কিন্তু সব শব্দের মানে ঠিক বুঝা যায় না। একমাত্র যারা সে সেক্টরের সাথে প্রত্যক্ষভাবে জড়িত তারাই শুধু সেসব শব্দ বা বাক্য সহজেই বুঝতে পারেন। আজ আমরা জানব গার্মেন্টসকেন্দ্রিক কিছু পরিচিত-অপরিচিত শব্দ ও বাক্য সম্পর্কে। যা জানলে এ শিল্পের অনেককিছুই বুঝা সহজ হয়ে যাবে।

গার্মেন্টসে মার্চেন্ডাইজ বা মার্চেন্ডাইজার শব্দটি অনেক ব্যবহৃত হয়। তবে এর অর্থ ডিকশনারি না ঘাঁটলে সাধারণ মানুষের বুঝা কঠিন। এর অর্থ খুবই সহজ একটি শব্দ। মার্চেন্ডাইজ শব্দের অর্থ ক্রয়-বিক্রয়। আর মার্চেন্ডাইজার অর্থ ক্রয়-বিক্রয়কারী। মার্চেন্ডাইজিং মানে হলো আয়ের উদ্দেশ্যে পণ্য কিনে আবার তা বিক্রি করা। একজন মার্চেন্ডাইজারের প্রধানত যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকা জরুরি তা হলো ফাইবার, ইয়ার্ন, ফেব্রিক, অ্যাক্সেসরিজ, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, গার্মেন্টস প্রোডাকশন ইত্যাদি। এছাড়াও কম্পিউটার ও ইংরেজিতে বিশেষ জ্ঞান থাকা উচিত।

গার্মেন্টস শিপমেন্ট। যার অর্থ বায়ারের(ক্রেতা) অর্ডার অনুযায়ী গার্মেন্টস উৎপাদন হওয়ার পর উৎপাদিত পণ্য জাহাজে বা বিমানে পৌঁছানোকে গার্মেন্টস শিপমেন্ট বলে। কেউ কেউ এটাকে জাহাজীকরণও বলে। টাইমলি শিপমেন্ট মানে হলো নির্ধারিত সময়ে শিপমেন্ট দেয়া। এলসি মানে হলো ক্রেতার পক্ষে কোনো ব্যাংক বিক্রেতার অনুকূলে বিক্রিত পণ্যের মূল্য পরিশোধের জন্য যে নিশ্চয়তাপত্র বা দলিল প্রদান করে সেটি। চালান বা ইনভয়েস মানে হলো বিক্রেতার সর্বরাহকৃত পণ্যের তালিকা ক্রেতার নিকট প্রদান করার কপি।

জিএসপি মানে জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস (ইংরেজি: Generalized System of Preferences, GSP) বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিওটিও) এর সাধারণ নিয়ম থেকে ছাড় দেয়ার একটি প্রথাগত পদ্ধতি, (পূর্বে যা জেনারেল এগ্রিমেন্ট অফ ট্যারিফ এন্ড ট্রেড বা গ্যাট নামে পরিচিত ছিল)। বিশেষ করে, এটি সর্বোচ্চ বিশেষ সুবিধাপ্রাপ্ত নীতি (মোস্ট ফেবারড নেশন - এমএফএন) থেকে ছাড় দেয়ার একটি আনুষ্ঠানিক পদ্ধতি যেখানে এমএফএন কোনো ডব্লিওটিও সদস্যরাষ্ট্রকে অন্যসকল ডব্লিওটিও সদস্যরাষ্ট্র হতে আসা আমদানীকে সমানভাবে গণ্য করতে বাধ্য করে। প্রকৃতপক্ষে, এমএফএন অনুযায়ী সমান শুল্ক আরোপের মাধ্যমে অন্য সকল ডব্লিওটিও সদস্য রাষ্ট্র হতে আসা আমদানীর সাথে সমানভাবে আচরণে বাধ্য করে। এছাড়াও জিএসপি ধনী রাষ্ট্রগুলোর শুল্ক না কমিয়ে, অনুন্নত রাষ্ট্রগুলোর জন্য শুল্ক কমাতে এমএফএন এ ডব্লিওটিও সদস্য রাষ্ট্রকে ছাড় দিয়ে থাকে। জিএসপি দাতা দেশগুলোর নাম হলো যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, জাপান, ইইউ দেশসমূহ। জিএসপি গ্রহীতা দেশগুলোর নাম হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ইত্যাদি।

কাপড়ের পুরুত্ব সাধারণত প্রকাশ করা হয় oz/yd2 এবং GSM দ্বারা। ইয়ার্ন কনজাম্পশন মানে হলো কাপড় তৈরি করতে যে পরিমাণ সুতার প্রয়োজন তা। কাপড়ের মাপ সাধারণ গজ হিসেবে হলেও গার্মেন্টস শিল্পে মিটারের হিসেব বেশি। তাই মিটার সম্পর্কেও জেনে রাখা ভালো। এক মিটার সমান ৩৯.৩৭ ইঞ্চি। আবার এক পাউন্ড সমান ৪৫৩.৬ গ্রাম।

GSM হলো প্রতি বর্গমিটার কাপড়ের ওজনকে গ্রামে প্রকাশ করাই হচ্ছে GSM। পোশাক তৈরির জন্য এর মূল কাপড় ছাড়া আর যে সকল ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় তাকে ট্রিমিংস বলে। মোটিফ হলো পোশাকের সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে বাইরের দিকে যে বিশেষ অংশ পোশাকের সাথে লাগানো হয় তা।

লেবেল হলো পোশাকের মধ্যে লাগানো একটি কম্পোনেন্ট, যাতে ঐ পোশাকের সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য লেখা থাকে। প্রধান লেবেলে মূলত উল্লেখ থাকে কোম্পানি ও দেশের নাম। থ্রেড কনজাম্পশন হলো একটি গার্মেন্টস তৈরি করতে যে পরিমাণ সুইং থ্রেড প্রয়োজন হয় তা। পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে পণ্য ক্রয় করাকে আমদানি বলে। রপ্তানি হলো দেশে উৎপাদিত পণ্য বিক্রির উদ্দেশ্যে বিদেশে প্রেরণ। রপ্তানি দলিলপত্র হলো রপ্তানিকার্য পরিচালনা করতে যেসব কাগজপত্র প্রয়োজন হয় তা। ডিরেক্ট কস্টিং হলো এক ধরনের বিশেষ ধরনের কস্ট, যেটা বিভিন্ন ধরনের কস্ট এর ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ব্যবহৃত হয়। সার্টিফিকেট অব অরিজিন হলো কোন দেশে পণ্যটি উৎপাদিত হয়েছে সে সংক্রান্ত দলিল।

কোটা হলো কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পণ্যের বস্তুগত বা মূল্যগত অর্থে আমদানিকারক দেশ কি পরিমাণ আমদানি করবে তার সীমা নির্ধারণ। প্রত্যক্ষ ও পরোক্ষ কোটা হলো পরিমাণগতভাবে কোটা প্রকাশ করলে তালে প্রত্যক্ষ কোটা এবং মূল্যগতভাবে কোটা প্রকাশ করলে তাকে পরোক্ষ কোটা বলে। আশা করি গার্মেন্টস সম্পর্কে অনেক প্রয়োজনীয় তথ্য আজ জানতে পেরেছেন। লেখক: তুফান মাজহার খান ©লেখাটি ফিংলা ডট কম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতিরেকে কপি করা নিষেধ।





Website Link:  www.fingla.com

 

Comments

Popular posts from this blog

Solid Stainless Steel Bracelet in Bangladesh

  Stainless Steel Bracelet Stainless Steel Bracelet Stainless Steel Bracelet                                                       Yellow Gold Color Heavy Powerful Solid Stainless Steel Bracelet Description: Brand Name :  Trusty Lan Bracelets Type :  Chain & Link Bracelets Gender :  Men Metals Type :  Stainless Steel Fine or Fashion :  Fashion Style :  Punk Material :  Metal Chain Type :  Link Chain Item Type :  Bracelets Compatibility :  All Compatible Shape\pattern :  GEOMETRIC Clasp Type :  Toggle-clasps Style :  Gold Armband Bracelet :  Heavy Bracelet Men Product Details: Material :316L Stainless Steel  Width :32MM Length :22/24CM Weight : Around 325G. Color : Stainless Steel Gold Color Quantity: 1 Pc Packing : Gift Bag স্টেইনলেস স্টিল ব্রেসলেটটি ক্রয় করার জন্য এই লিঙ...

Best Leather Accessories in Bangladesh

  Wallet that will save your Money also Classy It's not a Chocolate! Money wants to get away.. Save all of IT!     Leather Men's Wallet Vintage Color Description: Bracelets Type: Chain & Link Bracelets Gender: Men Metals Type: Stainless Steel Fine or Fashion: Fashion Style: Classic Material: Metal Chain Type: Link Chain Item Type: Bracelets Compatibility: All Compatible Shape\pattern: Geometric Clasp Type: Toggle-clasps Color: Silver color Width:12MM Style: Stainless steel bracelet men Length: 18/20/22CM Packing: Gift Bag   SEE MORE ON DEMAND :   Click here   বাংলাদেশের পোশাক শিল্প ও তার বিস্তৃতি বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বৃহৎ খাত হলো তৈরি পোশাক শিল্প। সংক্ষেপে বলা হয় আরএমজি (RMG)। পোশাক শিল্প হলো পোশাক কারখানায় বাণিজ্যিক ভিত্তিতে পোশাকের বৃহৎ সংখ্যার উৎপাদন প্রক্রিয়া। পোশাক শিল্পে দোকানের দর্জিদের মতো মাপ নিয়ে পোশাক তৈরি করা হয় না। বরং সাধারণ (Common) কিছু মাপের ভিত্তিতে পোশাক তৈরি করা হয়। পোশাক শিল্পের সাধারণ সাইজগুলোর মধ্যে বহুল ব্যবহৃত সা...